desh 24
২৯ এপ্রিল ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৩ জন

সিলেট থেকে স্পেনে প্রথম কার্গো ফ্লাইট

ছবি: সংগৃহীত

সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো ইউরোপে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) রাত সোয়া ৮টায় স্পেনের উদ্দেশে গার্মেন্টস পণ্য নিয়ে ফ্লাইটটি উড্ডয়ন করে। এতে মোট ৬০ টন পণ্য পরিবহন করা হয়।

ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকার বাইরে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর মধ্য দিয়ে সিলেটের জন্য একটি নতুন দিগন্তের সূচনা হলো।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, আপাতত সিলেট থেকে সপ্তাহে দুটি ফ্লাইট চালু করা হবে এবং ভবিষ্যতে তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কার্গো কার্যক্রম চালুর জন্য ইতোমধ্যে টার্মিনাল ও কার্গো কমপ্লেক্স নির্মাণ, নিরাপত্তা সরঞ্জাম সংস্থাপন এবং জনবল প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। প্রথম ফ্লাইটে ঢাকার তিনটি কোম্পানির পণ্য রপ্তানি করা হয়েছে।

সিলেটের ব্যবসায়ীরা কার্গো ফ্লাইট চালুর এই উদ্যোগকে যুগান্তকারী হিসেবে দেখছেন। তারা আশা করছেন, এতে আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পাবে এবং সিলেট অঞ্চলের অর্থনীতি আরও সচল হবে।

আগামী ১ ও ৪ মে আরও দুটি কার্গো ফ্লাইট পরিচালনা করার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

২

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

৩

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

৪

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

৫

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

৬

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

৭

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

৮

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

৯

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

১০

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১২

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১৩

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৫

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৬

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৭

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৯

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

২০