
সোমবার (৩ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় অনুষ্ঠিত গ্র্যামির ৬৭তম আসরে হাজির হন র্যাপ তারকা কানইয়ে ওয়েস্ট এবং তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি, যিনি গ্র্যামি মঞ্চে সবার নজর কাড়েন নগ্ন হয়ে। লাল গালিচায় স্বামীর সঙ্গে হাঁটার পর, তিনি তার কালো পশমের কোটটি সরিয়ে দেন, যা আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে।
এই ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা তাদের লাল গালিচা থেকে বের করে দেন। তবে, বিতর্ক এখানেই থামেনি। জানা গেছে, গ্র্যামি মঞ্চে নগ্নতা প্রদর্শনের জন্য বিয়াঙ্কাকে ৬ মাসের কারাবাস এবং ১০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৭ হাজার টাকা) জরিমানা হতে পারে, যা লস অ্যাঞ্জেলেসের আইন অনুযায়ী অশ্লীলতার দায়ে শাস্তি হিসেবে বিবেচিত হবে।
এটি বিয়াঙ্কার প্রথম বিতর্কিত কাজ নয়, এর আগেও তিনি কিছুবার নগ্ন হয়ে প্রকাশ্যে এসেছেন, তবে এবার তিনি এক ধাপ এগিয়ে গেছেন।
মন্তব্য করুন