আইএফআইসি ব্যাংকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট (এফডিআর) পেয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুদক সিআরআইয়ের বিরুদ্ধে অভিযান চালালে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ থাকলেও ব্যাংকে এফডিআরটি উদ্ধার করা হয়। দুদক মহাপরিচালক আখতার হোসেন জানান, সিআরআই’র বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
এসময়, দুদক দল বিভিন্ন ব্যাংক থেকে সিআরআই-এর ব্যাংকিং রেকর্ড সংগ্রহ করেছে। তারা এখন এসব নথি ও লেনদেনের তথ্য পর্যালোচনা করবে বলে জানিয়েছেন মহাপরিচালক।
মন্তব্য করুন