
র্যাব-১০-এর সাবেক অধিনায়ক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। আন্দোলন দমনে ভূমিকা রাখা ও হত্যা মামলার অভিযোগে ঢাকার আদালতে এ মামলা করেন নিহত রিয়াজ মোর্শেদ অপুর খালা রুমা বেগম।
মামলায় ফরিদ উদ্দিনসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যারা ঘটনাস্থলের চারপাশ পাহারা দিয়ে আন্দোলনকারীদের বাধা দিয়েছেন এবং গুলি ছুঁড়েছেন। মামলায় মোট ২৮৫ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান মামলাটি আমলে নিয়ে যাত্রাবাড়ী থানার ওসিকে এটি এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।
পটপরিবর্তনের পর ফরিদ উদ্দিনকে পার্বত্য জেলায় ডিআইজি (এপিবিএন) হিসেবে পদায়ন করা হয়েছে। এ নিয়ে ছাত্র নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, ফরিদ উদ্দিনের মতো কর্মকর্তাদের পুরস্কৃত না করে বিচার হওয়া উচিত।
মামলা দায়েরের পর থেকে ফরিদ উদ্দিন তার কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন