desh 24
৩১ জানুয়ারী ২০২৫, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮৬ জন

ব্যবসায়িক ব্যয় কমিয়ে সক্ষমতা বাড়াতে হবে

পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠান

শুক্রবার (৩১ জানুয়ারি) বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে ব্যবসায়িক ব্যয় কমানোর আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ব্যবসায়িক ব্যয় কমাতে না পারলে প্রতিযোগিতা সক্ষমতা তৈরি হবে না। ফলে বেকারত্বের চ্যালেঞ্জ বেড়ে যাবে। আমাদের চিন্তার ব্যাপ্তি আরও বাড়াতে হবে।

আমরা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বলি, কিন্তু আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা এখানে আসেন না। যারা আসেন তারা কেবল মনোহারী পণ্য নিয়ে আসেন। পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা।

শেখ বশির উদ্দিন বলেন, আমি বাণিজ্যমেলায় আগত সব ব্যবসায়ী, উদ্যোক্তাদের বলতে চাই, আপনারা আপনাদের পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ান, বৈচিত্র্যকরণ করুন এবং ব্যবসার খরচ কমান। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, অর্থনৈতিক ভারসাম্য এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে এই মেলার আয়োজন করা হয়। বাণিজ্যমেলার অবয়ব এবং সক্ষমতার মধ্যে সমন্বয় নেই। এটি করা বেশ ব্যয় এবং সময়সাপেক্ষ। আমাদের চিন্তার ব্যাপ্তি আরও বাড়াতে হবে। আগামী ৩০তম আসরে মেলাকে আরও স্বচ্ছ ও দৃষ্টিনন্দন করতে হবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

মেলায় বস্ত্র, ফার্নিচার, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, মেশিনারিজ, কসমেটিক্স, গৃহসজ্জা, খেলনা, স্টেশনারিজ, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পসহ নানাবিধ পণ্য প্রদর্শিত হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির ৫১টি সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হয়।

এবারের মেলায় ৩৪৩টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। যার মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান রয়েছে। গত বছরের মেলায় ৩০৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। যার মধ্যে ৫টি দেশের ৯টি বিদেশি প্রতিষ্ঠান ছিল।

গত ১ জানুয়ারি পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১৯৯৫ সাল থেকে আয়োজিত এই মেলা দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।

দেশ২৪/এসএম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০