desh 24
৩০ এপ্রিল ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭০ জন

বাজেটে লভ্যাংশ আয় ও বিনিয়োগে কর ছাড় থাকবে: আস্থা ফেরাতে বিএসইসির ছয় দফা উদ্যোগ

ছবি: সংগৃহীত

আসন্ন বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগ এবং তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ আয়ের ওপর কর ছাড়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাজার স্থিতিশীল রাখা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ছয়টি তাৎক্ষণিক কর্মপরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা আসে।

বিএসইসির ছয়টি প্রধান পদক্ষেপ:
লভ্যাংশ ও বিনিয়োগে কর ছাড়: তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ আয়ে এবং শেয়ারবাজারে বিনিয়োগে কর ছাড়ের সুবিধা থাকবে আসন্ন বাজেটে।

লেনদেনে নজরদারি: সূচকের বড় পরিবর্তনে যেসব শেয়ার বেশি প্রভাব রাখে, সেগুলোর ওপর বাড়ানো হবে নজরদারি।

তালিকাভুক্তিতে উৎসাহ: লাভজনক রাষ্ট্রায়ত্ত, বহুজাতিক, বস্ত্র ও ওষুধ খাতের কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্তি উৎসাহিত করা হবে।

অতালিকাভুক্ত কোম্পানির প্রণোদনা: কর ছাড়সহ প্রণোদনার মাধ্যমে অতালিকাভুক্ত কোম্পানিগুলোকে বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘমেয়াদি অর্থায়নে শেয়ারবাজার: ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে শেয়ারবাজারকে বিকল্প অর্থায়নের উৎস হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সচেতনতা বৃদ্ধি: ইলেকট্রনিক মিডিয়ায় টকশো, বিনিয়োগ শিক্ষা কর্মসূচি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে সচেতনতা বাড়ানো হবে।

বিএসইসি জানিয়েছে, বাজার উন্নয়নে অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় বাড়ানো হবে।

এ সিদ্ধান্তগুলো আসে এমন এক প্রেক্ষাপটে যখন চলতি এপ্রিলজুড়ে শেয়ারবাজারে লাগাতার দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক হতাশা ছড়িয়ে পড়ে। এতে কিছু বিনিয়োগকারী মতিঝিলে বিক্ষোভও করেন এবং বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানান।

সংস্থাটি আশা করছে, এসব কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০