desh 24
৩ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৩ জন

স্বামীসহ জমি দখলের অভিযোগে নায়িকা পপি,থানায় জিডি

ছবি:- সংগৃহীত

ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তার বোন ফিরোজা পারভীন খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পপি তার স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ির ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হয়ে জমি দখলের চেষ্টা করেন। বাধা দেওয়ায় পপি ও তার স্বামী ফিরোজা পারভীনসহ পরিবারের সদস্যদের হুমকি দেন।

পপির মা মরিয়ম বেগম কালবেলা বলেন, “আমার মেয়ে আগে ভালো ছিল, কিন্তু বিয়ের পর তার স্বামীর প্ররোচনায় সে আমাদের হুমকি-ধমকি দিচ্ছে এবং জমি দখলের চেষ্টা করছে। আমরা প্রতিনিয়ত হয়রানির শিকার।”

ফিরোজা পারভীন আরও জানান, “আমরা ৪ বোন ও ২ ভাই। পপি দীর্ঘদিন ধরে আমাদের বাবার জমি দখল করার চেষ্টা করছে। বাবা মারা যাওয়ার পর থেকেই আমরা হয়রানির শিকার।” তিনি জানান, বিষয়টি নিয়ে নায়ক আলমগীর, জায়েদ খানসহ অন্যরা জানলেও পপি কোনো সমাধান দিতে রাজি হয়নি।

এই বিষয়ে পপির পরিবারের পক্ষ থেকে হত্যার হুমকির কথাও জানানো হয়। তারা সঠিক বিচার দাবি করছেন।

এদিকে, কিছু বছর ধরে পপি ব্যক্তিগত জীবন নিয়ে আড়ালে থাকলেও তার বিয়ে এবং সন্তানের জন্মের খবর ঘিরে গুঞ্জন থাকলেও তিনি এ বিষয়ে কিছু বলেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০