d24user
২৫ জানুয়ারী ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৯ জন

মাইক্রোওয়েভ ব্যবহারে যেসব সতর্কতা অবলম্বন করবেন

প্রতিদিনের ব্যস্ত নগর জীবনে খাবার গরম করা, রান্না করা কিংবা বেক করার জন্য মাইক্রয়েভ ওভেনের তুলনা নেই। তবে তাড়াহুড়া করে অথবা না জেনে এতে এমন কিছু দেওয়া যাবে না যাতে বিপদ হতে পারে। কিছু জিনিস মাইক্রয়েভে দিলে তা থেকে দুর্ঘটনা ঘটতে পারে।

যেমন অ্যালুমিনিয়াম ফয়েল। এটি খুব পাতলা মেটালের তৈরি যা ওভেনের রেডিয়েশনে আগুনের ফুলকি তৈরি করে। ফলে মাইক্রোওয়েভ নষ্ট হয়ে যাওয়া কিংবা আগুন ধরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। সুতরাং ওভেনে অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া যাবে না।

খালি বাটি বা প্লেটও ওভেনে দেওয়া যাবে না, এমনকি সেটা মাইক্রোওয়েভ প্রুফ হলেও। কারণ তাপ শোষণের জন্য বাটিতে কিছু না কিছুর প্রয়োজন হয় ওভেনের। নাহলে তাপ ছড়িয়ে পড়ে। এতে পাত্র ভেঙে যেতে পারে কিংবা গলে যেতে পারে।

গরম করার জন্য সেদ্ধ ডিম দেবেন না মাইক্রোওয়েভে। এতে কুসুম এবং সাদা অংশের মধ্যে বাষ্প তৈরি হয় এবং ডিম ফেটে যায়। এমনকি খোসা ছাড়ানো হলেও এমনটি ঘটতে পারে।

পাতলা প্লাস্টিকের বোতল বা ওয়ান টাইম ইউজ প্লাস্টিকের বাটি, প্লেট বা গ্লাস কখনও দেবেন না ওভেনের ভেতর। এ ধরনের পাতলা প্লাস্টিক গলে যায় সহজেই।

ধাতব নকশা বা রিমসহ প্লেটও মাইক্রোওয়েভে দেওয়া যাবে না। প্লেটে যদি মেটালিক পেইন্ট বা নকশায় কোনও ধাতব কিছুর উপস্থিতি থাকে, তাহলে স্ফুলিঙ্গ তৈরি হবে। এতে প্লেটে আগুন ধরে যেতে পারে।

কাগজের ব্যাগ দেবেন না ওভেনে। গরম করার সময় ব্যাগ থেকে ধোঁয়া বের হতে পারে। এমনকি মাইক্রোওয়েভ থেকে উৎপন্ন হওয়া তাপে ব্যাগে আগুনও ধরে যেতে পারে।

স্টেইনলেস স্টিলের তৈজস দেবেন না। এ ধরনের তৈজস মাইক্রোওয়েভের ভেতরে রাখলে তা রেডিয়েশন পাত্রের মধ্যে প্রবেশ করতে দেয় না ও তাপ প্রতিফলিত করে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০