desh 24
২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৯ জন

রংপুরে ছাত্র আন্দোলনের নেতা বহিষ্কার!

ফাইল ছবি

হত্যাচেষ্টার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে রংপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক তানজিম আলম তাসিনকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের ফেসবুক পেজ ও মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রংপুর জেলা কমিটির মুখ্য সংগঠক রিফাত হাসান স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, সংগঠনের আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিলকে হত্যাচেষ্টার পরিকল্পনার অভিযোগে একটি কল রেকর্ডের ভিত্তিতে তানজিমকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের পর থেকে তার সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না।

আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, “স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা শ্রেয়। এর বাইরে আপাতত কিছু বলার নেই।” সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিল বলেন, “ঘরের শত্রু বিভীষণ। দেশ বিনির্মাণে যে দায়িত্ব আমানত হিসেবে নিয়েছি, তা নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবো, ইনশাআল্লাহ।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সাবেক মেজর মোজাফফর হোসেন

স্পেনের বিপক্ষেই কি আর্জেন্টিনার কোচ হিসেবে শেষ ম্যাচ স্কালোনির?

ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

ঢাকায় যেকোনো সময় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আভাস

গণসংযোগে ব্যাপক সাড়া, উন্নয়নের প্রতিশ্রুতিতে এগিয়ে বাছেদ দেওয়ান

ভারী বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগ

কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা ইন্তেকাল করেছেন

দশ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড

বিশ্বকাপের উন্মাদনা, বাংলাদেশে রক্তাক্ত বাস্তবতা

১০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘ব্লাড ডোনেশন ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত

১১

ভারী বর্ষণে মান্দার বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপির

১২

ভুয়া কমিটি ও ফেসবুক পেজ নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪ পুলিশ সদস্য

১৫

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা, উচ্চ সতর্কতায় ইসরায়েল

১৬

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

জাবিতে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে শনাক্তে পুলিশের পুরস্কার ঘোষণা

১৮

ওমানে গাড়ি থেকে চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

১৯

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২০